GIFT

GIFT

'আপনারা কি একে অন্যকে কোনো গিফট দেন?'

'একেবারে যে দেই না তা না - ঈদে চান্দে দেই । না দেওয়াই উচিত ।  তারপরেও দেই এবং তার জন্যে যেসব কথা শুনতে হয় - উফ্ !'

'একটা বলুন শুনি ।'

'ঘরের কিচ্ছা বাইরে বলা ঠিক না । তারপরেও জানতে চাচ্ছেন যখন বলি - গত রোজার ঈদে আমি নিজে শখ করে একটা শাড়ি কিনে আনলাম । হালকা সবুজের উপর লাল ফুল । বড় ফুল না, ছোট ছোট ফুল । সে শাড়ি দেখে মুখ বাঁকা করে বলল, 'তোমাকে শাড়ি কে কিনতে বলেছে ! লাল শাড়ি আমি পরি ! আমি লম্বা মানুষ ৷ বহরে ছোট যাকাতের শাড়ি একটা কিনে নিয়ে এসেছ !'

'যাকাতের শাড়ি ব্যাপারটা বুঝলাম না ।'

'গরীব-দুঃখীকে দানের জন্যে দেয়া শাড়ি । শাড়ি বলা ঠিক না । বড় সাইজের গামছা ।'

'শেষ প্রশ্ন করি - আপনার স্ত্রীর প্রতি আপনার এখন তাহলে কোনো ভালবাসা নেই ?'

'ভালবাসা থাকবে কেন বলুন । ভালবাসা থাকলে এই শীতের রাতে আমি স্টেশনে পড়ে থাকি ?'

(page ১০২২)

From "সম্পর্ক", in হুমায়ূন আহমেদ: "সায়েন্স ফিকশন সমগ্র" (অন্বেষা প্রকাশন)

Comments

Popular posts from this blog

FUNNY CHANNEL

Holistic - संयम সংযম