সায়েন্স টিচার অমর বাবু

সায়েন্স টিচার অমর বাবু

রূপেশ্বর নিউ মডেল হাইস্কুলের সায়েন্স টিচার হচ্ছেন অমর বাবু ।

অমর নাথ পাল, বি. এস. সি. (অনার্স, গোল্ড মেডেল) ।

খুব সিরিয়াস ধরণের শিক্ষক ।

(page ৬৮৭)

অমর বাবুকে ভাল মানুষ বলা যেতে পারে তবে তিনি অমিশুক, কথাবার্তা প্রায় বলেন না বললেই হয় । কারোর সাতে-পাঁচেও থাকেন না । টিচার্স কমন রুমে জানালার পাশের চেয়ারটায় চুপচাপ বসে থাকেন ।

(page ৬৮৮)

অমর বাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন । ক্লাসের সময় হয়ে গেছে । ঘণ্টা পড়বার আগেই ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে । এই তাঁর নিয়ম । পৃথিবী কোনো কারণে হঠাৎ উল্টে গেলেও নিয়মের ব্যতিক্রম হবে না ।

(page ৬৮৯)

অমর বাবু টিফিন পিরিয়ডে অনেক সময় নিয়ে ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার চেয়ারম্যানকে একটি চিঠি লিখলেন ৷ চিঠির বাংলা অনুবাদ অনেকটা এই রকম -

জনাব,

আমি রূপেশ্বর হাইস্কুলের বিজ্ঞানের একজন শিক্ষক ৷ নিতান্ত অনন্যোপায় হইয়া আপনাকে পত্র দিতেছি ৷ সম্প্রতি আমার জীবনে এমন এক ঘটনা ঘটিতেছে যাহার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি খুঁজিয়া না পাইয়া আপনার দ্বারস্থ হইলাম ৷ আমি শূন্যে ভাসিতে পারি ৷ আপনার নিকট খুব অদ্ভুত মনে হইলেও ইহা সত্য । আমি ঈশ্বরের নামে শপথ নিয়া বলিতেছি - আপনাকে যাহা বলিলাম সবই সত্য । কোনো রকম চেষ্টা ছাড়াই আমি শূণ্যে উঠিতে পারি এবং ভাসমান অবস্থায় দীর্ঘ সময় কাটাইতে পারি । জনাব, বিষয়টি কি বুঝিবার ব্যাপারে আপনি যদি আমাকে সাহায্য করেন তা হইলে এই অধম আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিবে । আপনি বলিলেই ঢাকায় আসিয়া আমি আপনাকে শূন্যে ভাসার ব্যাপারটি চাক্ষুষ দেখাইব । জনাব, আপনি আমার প্রতি দয়া করুন - বিষয়টি বুঝিতে আমাকে সাহায্য করুন ।

বিনীত

অমর দাস পাল

B.Sc. (Hon's)

(pages ৬৯৭-৬৯৮)

ন'দিনের মাথায় অমর বাবু চিঠির জবাব পেলেন ৷ অতি ভদ্র চিঠি ৷ চেয়ারম্যান সাহেব বিশ্ববিদ্যালয়ের প্যাডে লিখেছেন -

জনাব,

আপনার চিঠি কৌতূহল নিয়ে পড়লাম ৷ আপনি বিজ্ঞানের শিক্ষক ৷ কাজেই বুঝতে পারছেন আপনি যে বিষয়ের অবতারণা করেছেন তা বিজ্ঞান স্বীকার করে না ৷ আপনি যদি আমার অফিসে এসে শূন্যে ভাসতে থাকেন তাহলেও আমি বিশ্বাস করব না ৷ ভাবব এর পেছনে ম্যাজিকের কোনো কৌশল কাজ করছে ৷ আপনি নিশ্চয়ই জানেন জাদুকররা শূন্যে ভাসার খেলা সব সময়ই দেখায় ৷

যাই হোক, আপনার চিঠি পড়ে আমার ধারণা হয়েছে যে আপনার সমস্যাটি মানসিক ৷ আপনি মনে মনে ভাবছেন - শূন্যে ভাসছেন ৷ আসলে ভাসছেন না ৷ সবচে' ভাল হয় যদি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন ৷ একমাত্র তিনিই আপনাকে সাহায্য করতে পারেন ৷ আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত ৷ আপনার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ৷

বিনীত

এস. আলি

M.Sc. Ph. D. F. R. S.

(pages ৬৯৯-৭০০)

হেড স্যার বিস্মিত হয়ে দেখলেন তাঁর বাড়ির সামনের আমগাছের সমান উচ্চতায় অমর বাবু ভাসছেন ৷ অবিশ্বাস্য, অকল্পনীয় দৃশ্য ৷ একটা মানুষ অবলীলায় শূন্যে ভাসছে ৷ তার জন্যে পাখিদের মতো তাঁকে ডানা ঝাপ্টাতে হচ্ছে না ৷

'স্যার দেখুন আমি ভাসছি ৷'

হেড স্যার জবাব দিতে পারছেন না ৷ প্রথম কয়েক মুহূর্ত মনে হচ্ছিল চোখের ভুল ৷ এখন তা মনে হচ্ছে না ৷

'স্যার, দেখতে পাচ্ছেন?'

'হ্যাঁ ৷'

'আপনার কি বিশ্বাস হচ্ছে স্যার?'

'হ্যাঁ, হচ্ছে ৷'

'আমি ঠিক করেছি - ভাসতে ভাসতে মহাশূন্যে মিলিয়ে যাব ৷'

'ও আচ্ছা ৷'

(pages ৭০৭-৭০৮)

(From "নিউটনের ভুল সূত্র", in হুমায়ুন আহমেদ: "সায়েন্স ফিকশন সমগ্র", অন্বেষা, ঢাকা)

Kishalay Sinha কিশলয় সিনহা जी [G]

Comments

Popular posts from this blog

FUNNY CHANNEL

Holistic - संयम সংযম