নবভারত
নবভারত
মধ্যরাতে হিন্দি গানের সুরে সেলফোন বাজিয়া উঠিল ।
পুলকিত । কাদম্বিনী কি ফোন করিল !
দীর্ঘদিন খেলাইতেছে ন্যাজে ।
অবশেষে, "হ্যালো !"
বড় সুরেলা কণ্ঠস্বর, এ নহে কাদম্বিনী, বলিতে পারি নিশ্চয় ।
স্পিকিং ইয়েস ।
"ভগবানের সেক্রেটারি, শুনে নাও আদেশ,
রচনা করিতে হইবে নব মহাভারত কড়াপাক সন্দেশ ।"
নীল আলো নির্বাপিত, অন্ধকার
নিথর পরিবেশ । প্রভু এত কৃপা তোমার
বুঝিল না সামান্য একটি মেয়ে ।
(From সঞ্জীব চট্টোপাধ্যায়, "মরার পর নামের আগে অটোমেটিক হরি", দে'জ পাবলিশিং, কলকাতা ৭০০০৭৩, দাম: ১০০ টাকা)
G
Comments
Post a Comment