বড় মেয়ে, ছোট মেয়ে

'বিধুবাবুর বড় মেয়েটিকে কেমন সুন্দর দেখতে হয়েছে দেখেছ ৷ মা দুর্গার মতো টানাটানা চোখ ৷ আহা, যেন প্রতিমা ৷'

'অ, ওই মেয়েটার কথা বলছ ৷ ওই যে মাঝে-মাঝে বারান্দায় এসে দাঁড়ায় ৷ দেখেছি বটে ৷ তোমার খুব সু্ন্দর মনে হচ্ছে ! চোখ দুটো বড়-বড় ঠিকই, তবে মা দুর্গার মতো নয় ৷ গরুর চোখও তো বড়-বড় হয়, তা বলে গরু কি সুন্দরী !'

'যাই বলো, তাকালে চোখ ফেরানো যায় না ৷'

'তা হয়ত যায় না ৷ তবে জেনে রাখো, যা দিনকাল পড়েছে, ওই মেয়েকে সামলানো মুশকিল হবে ৷'

চিনি-জনিত মাথা-ঝিমঝিম কমে গেল । বালিশ থেকে মাথা তুলে [কর্তা] বললেন - কে বলেছে [বিধুবাবু] ধার্মিক ছিলেন । বকধার্মিক । ভেকধারী শয়তান । আমার কাছে খাপ খুলতে এসো না । আমি নাড়ীনক্ষত্র সব জানি । রেস খেলে-খেলে সংসারটাকে পথে বসিয়েছিল । অমন ধার্মিকেই আমাদের ধর্মটাকে খেলে ।

আর একজন বললেন - ছোট মেয়েটা তো তিরিশেই তিনটে স্বামী পালটালে ৷

গিন্নি ফাইন্যাল জাজমেন্ট দিলেন - অমন মেয়ের মুখে ঝাড়ু ।

সঙ্গে-সঙ্গে আর এক মহিলা বললেন - অমন মেয়ে জন্মাবার সঙ্গে-সঙ্গে মুখে নুন দিয়ে গলা টিপে মেরা ফেলা উচিত ।

একজন সংশয় প্রকাশ করলেন - জন্মাবার সঙ্গে-সঙ্গেই কি বোঝা যায় বড় হয়ে কে কেমন হবে !

- সঞ্জীব চট্টোপাধ্যায়, 'পরের কথা নিজের কানে' in "মাপা হাসি চাপা কান্না" অখণ্ড, ৯৫৯ পৃষ্ঠা, পত্র ভারতী, মূল্য ৪৫০.০০

বড় মেয়ের এখনো বিয়ে হয়নি বোঝা গেল - line মেরেই যাচ্ছে । - G

Comments

Popular posts from this blog

FUNNY CHANNEL

Holistic - संयम সংযম