ভগবান + computer translation: Japanese
ভগবান + computer translation: Japanese
(Excerpts from "বিজ্ঞান ও দেবদেবী" by নিগূঢ়ানন্দ, করুণা প্রকাশনী, ১৮ এ টেমার লেন, কলিকাতা - ৯, মূল্য : ১২৫ টাকা, প্রথম প্রকাশ: বইমেলা - ২০০১)
ভগবান
একটি মেয়ে আসত আমার কাছে । নাকতলা-টলা কোথায় যেন থাকত । বোধহয় ইংলিশ মিডিয়ামের ছাত্রী । চাকুরির দরকার ছিল । আমার কাছে আসার পর ইংলিশ মিডিয়াম কোনো স্কুলে চাকুরিও পেয়ে যায় । ধ্যান শিখেছিল আমার কাছে । ফরোয়ার্ড মেয়ে । সোসাইটির পরিধিটা খুব বড় ছিল । স্টেট্স (U.S.A.) এখন ভারতীয়দের কাছে বড় একটা মর্যাদার ব্যাপার । স্টেট্স যারা গিয়েছে, ভারতে তাদের আলাদা স্ট্যাটাস, একদা যেমন বিলেত ফেরতদের ছিল । সেই সব সোসাইটির লোকজনের সঙ্গেই মেয়েটির পরিচয় । ফলে বড় বড় জায়গায়, বড় বড় হোটেল-রেস্টুরেন্টে যেত । ভারতবর্ষের প্রতি মেয়েটির আবার বিশেষ রকম দুর্বলতা । সুভাষ-প্রেমিকদের সুভাষ-বিশ্বাসের মতোই ভারতবর্ষের অধ্যাত্মতা সম্পর্কে তার বিশ্বাস । সাধু-সন্ত দেখলেই ছুটে যায় । আমার কাছেও এসেছিল বাইরে থেকে খবর পেয়ে । আমি সাধু-সন্ত নই । তবে যোগের কিছু কিছু খবর জানি । সেই যোগ সম্পর্কে কিছু জানার জন্যই এসেছিল । আমার হল প্র্যাকটিক্যাল যোগ । থিওরি-টিওরি এর মধ্যে কিছু নেই । আসলে মেটাফিজিক্স জাতীয় দর্শনের প্রতি আমার বিশ্বাস নেই । এর চাইতে পাশ্চাত্য মনোবিজ্ঞানে আমি বিশ্বাস করি । কারণ, এ বিজ্ঞান পরীক্ষা-নিরীক্ষার ওপর লেখা । পাশ্চাত্য মেটাফিজিক্স আমার মাথাব্যথার কারণ । অনেকে তাই এই মেটাফিজিক্সকে একটি রোগ বিশেষ বলে মনে করেন । ফিলসফি সত্যকে কতদূর জানায় আমি জানি না । বরং আমার মাথাব্যথার কারণ হয় ।
মনে আছে গল্ফ গ্রীনে কোনো এক অধ্যাপকের গৃহে একটা আলোচনাসভা বসেছিল । আলোচনা করার কথা আমার । কোনো এক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধানও এসেছিলেন সেখানে । তাঁকে জিজ্ঞাসা করেছিলাম – আপনি তো দার্শনিক, দর্শন-বেত্তা । আমাকে বলতে পারেন, ভগবান কি?
উনি বলেছিলেন – লজ্জা দেবেন না । ভগবান-এর অর্থ বলার ক্ষমতা আমার নেই ।
দর্শনশাস্ত্র যদি ভগবানের খবরই না দিতে পারে তাহলে সে দর্শনের প্রয়োজনীয়তা কি? আমার কাছে কিন্তু ভগবানের অর্থ অত্যন্ত সহজ । একে আরো সহজ করে দিয়েছে কোনো দর্শনশাস্ত্র নয়, বরং পদার্থবিজ্ঞান – কোয়ান্টাম ফিজিক্স ।
আইনস্টাইন প্রমাণ করেছেন যে, বস্তু হল আবদ্ধ শক্তি, E = M c-squared. ঘনীভূত তেজই বস্তু।
– এই তেজ এসেছে কোত্থেকে?
কোয়ান্টাম ফিজিক্সের বক্তব্য – মহাশূন্যতা থেকে ।
জিরো থেকেই শক্তি, শক্তি থেকেই বস্তু । সৃষ্টির রূপকার যিনি, উৎস যিনি, তিনি পরমশূণ্যতা ছাড়া আর কী হতে পারেন?
এনার্জির প্রতীক হল ত্রিকোণ, যোনি । যোনিকে ভারতীয় সংস্কৃত ভাষায় বলে ভগ । এই ভগ-এর যিনি অধীশ্বর, তিনিই তো ভগবান । যেমন ভাগ্যের অধীশ্বরকে বলে ভাগ্যবান, বিত্তের অধীশ্বরকে বলে বিত্তবান, তেমনই । সুতরাং ভগবান অর্থ তো খুব সহজ । কিন্তু দর্শনের কাছে 'ভগবান' জানতে চান, তাতে ব্যাপারটা এমন জটিল হয়ে উঠবে যে, যা বুঝতেন তাও গুলিয়ে যাবে । ভগবান তখন একটা ধাঁধা হয়ে যাবেন মাত্র ।
[I do not know Japanese... God knows if the automatic Google computer Japanese translation below makes any sense. - G]
神
女の子が私にやって来た。ナクタラと私はあたかもあるかのように生きなければなりません。英語の中学生かもしれない。仕事が必要だった私に来た後、英語の媒体はどんな学校でも就職しました。私は私のために瞑想を学んだ。前方の少女。社会の持続期間は非常に大きかった。州(米国)は今やインディアンにとって大きな名誉です。帰国者が英国に入国するとすぐに、州に行った人たち、インドでの別の人物。社会の人々とのアイデンティティ。その結果、大きなホテル、大きなホテル、レストランが運ばれました。すべての女の子はインドで特別な弱点を持っています。インドのスピリチュアリズム、Bhavesh-BiswasのようなSubhas愛好家の精神性に関する彼の信念聖人と聖人を見て、彼らは逃げました。私は外からのニュースを知りに来た。私は聖人ではありません。しかし、ヨガに関するいくつかのニュースがあります。それはヨガについて何かを知るようになった。私は実際に追加されました。理論には何もない。実際、私は形而上学の国家哲学を信じていません。それ以上に、私は西洋の心理学を信じています。なぜなら、この科学実験について書いているからです。西洋の形而上学は私の頭痛の原因です。多くの人々は、この形而上学は病気だと思っています。私は哲学がどれほど真実を伝えるかを知らない。むしろ、それは私の頭痛の原因です。
私はGolf Green教授の家で討論会があったことを覚えています。私は話す必要がある大学の哲学部長がここに来ました。私は彼に尋ねました - あなたは哲学的で哲学的ですあなたは神のことを教えてくれますか?
彼は言った - 恥ずかしがり屋ではない。私は神の意味では言いません。
哲学が神について話すことができないなら、哲学の必要性は何ですか?しかし、神様の意味は私にとってはとても簡単ですが、神様の意味はとてもシンプルです。それは哲学を持たない方が容易になりましたが、物理学には、量子物理学がありました。
アインシュタインは、物体が束縛エネルギーであることを証明しました、E = M c-squared。濃縮された強い液体
- このスパイクはどこから来たのですか?
量子物理学の声明 - 宇宙から
ゼロからのエネルギー、エネルギーからのエネルギー起源である創造物の創造者であり、誰も絶対に存在しないことができますか?
エネルギーの象徴は三角、膣です。膣はインドのサンスクリット語と呼ばれています。この神は神、彼は神、彼は神、彼は神です。幸いなことに運命と呼ばれ、幸運にも相続し、神の名もそうです。だから神の意味はとても単純です。しかし、あなたが哲学の中で「バガガン」を知りたいのであれば、それは非常に複雑になり、あなたが理解するものは混乱するでしょう。神だけがその時パズルになるでしょう。
Comments
Post a Comment